যুক্তরাষ্ট্রে ২৫ হাজার নতুন কর্মী নেবে টিকটক
যুক্তরাষ্ট্রে ২৫ হাজার নতুন চাকরি সংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে ভিডিও শেয়ারিংয়ের চীনা অ্যাপ টিকটক গ্লোবাল। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলতি বছরের মধ্যে টিকটক প্রায় এক বিলিয়ন ডলার আয় করবে বলে আশা করছে।
ওয়েডবুশ সিকিউরিটিজের প্রযুক্তি বিশ্লেষক ড্যান আইভেস মনে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ডেটা গোপনীয়তা নীতিগুলির প্রতি গভীর মনোনিবেশের ফলে টিকটককে আমেরিকায় নতুন অনেক চাকরী সম্ভবনা তৈরি করবে। এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং, বিষয়বস্তু সংযোজন এবং ডেটার সুরক্ষায় নতুন জনবল প্রয়োজন হবে। সুরক্ষা এবং অবকাঠামোগত দৃষ্টিকোণ থেকে, সংবেদনশীলতার কারণেই তাদের কয়েক হাজার কর্মীকে নিয়োগ দিতে হবে।
এদিকে প্রভাবশালী ভিডিও কন্টেন নির্মাতাদের জন্য সম্প্রতি ১ বিলিয়ন ডলারের একটি ক্রিয়েটর তহবিল ঘোষণা করেছে টিকটক। বিজ্ঞাপন সংস্থা গ্রুপএম-এর বিজনেসজ ইন্টিলিজেন্স বিষয়ক গ্লোবাল প্রেসিডেন্ট ব্রায়ান উইজার বলেছেন, এই কন্টেন্ট নির্মাতাদের অন্তর্ভূক্তি টিকটককে ২৫ হাজার চাকরির ঘোষণা পূরণে সহায়তা করবে।